প্রকাশিত: Sun, Apr 28, 2024 6:41 AM
আপডেট: Thu, Jun 4, 2026 6:42 PM

[১]চিফ হিট অফিসারের পরামর্শেই কাজ করছে ডিএনসিসি [২]সিটি করপোরেশন থেকে কোনো বেতন নেন না তিনি

সুজিৎ নন্দী: [৩] বুশরা আফরিনকে নিয়োগ ও বেতন ভাতা প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি দেখছি কয়েকদিন ধরে তাকে নিয়ে অনেকে কথা বলছেন। তিনি সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়। সিটি করপোরেশন থেকে তিনি একটি টাকাও পান না। এমনকি সিটি করপোরেশনে তার কোনো বসার ব্যবস্থাও নেই। তার কোনো চেয়ারও কিন্তু নেই।

[৪] মেয়র বলেন, হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং সাতজনই নারী।

[৫] মেয়র বলেছেন, চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন যে পরামর্শ দিচ্ছেন, সে অনুযায়ী তাপদাহ মোকাবিলায় কাজ চলছে। তিনি একজন একক ব্যক্তি। তিনি তো কাজগুলো বাস্তবায়ন করবেন না। তিনি পরামর্শ দিচ্ছেন, কিন্তু কাজগুলো আসলে আমাদের সকলকে করতে হবে। তার পরামর্শেই জনগণকে স্বস্তি দিতে আমরা এই কাজগুলো করছি। 

[৬] শনিবার আগারগাঁওয়ে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠাণ্ডা রাখতে উত্তর সিটির ওয়াটার স্প্রে  কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব